1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট,জরিমানা ২লাখ ২০ হাজার - নারায়ণগঞ্জ নিউজ টুডে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ৫০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা অবৈধ গ্যাসের বিরুদ্ধে তিতাসের অভিযান, আড়াইহাজারে ১৫৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলামের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছেন শ্রমিকদল নেতা ইলিয়াস শাহ

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট,জরিমানা ২লাখ ২০ হাজার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে জোনাল বিক্রয় অফিস-বন্দর। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) মদনপুর ও কুড়িপাড়া এলাকায় পৃথক তিনটি স্পটে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মিজ সুহা তাবিল, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
অভিযানের প্রথম স্পট ছিল মদনপুর এলাকায় বন্দর স্টিলের বিপরীতে। সেখানে বাণিজ্যিক ও আবাসিক অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি বাণিজ্যিক বার্নার এবং আনুমানিক ১০০টি আবাসিক ডাবল বার্নারের সংযোগ পাওয়া যায়। এ সময় প্রায় ৪৬০ ঘনফুট/ঘণ্টা বাণিজ্যিক এবং ২১০০ ঘনফুট/ঘণ্টা আবাসিক গ্যাসের অবৈধ লোড শনাক্ত করা হয়।

অভিযানে একটি ১০০ সিএফটি স্টার বার্নার, দুটি ৭৫ সিএফটি স্টার বার্নার, একটি ৪৫ সিএফটি স্টার বার্নার, একটি ৪৫ সিএফটি মডিফাইড বার্নার, প্রায় ৩০ ফুট ১.৫ ইঞ্চি পাইপ, ৬০ ফুট ১ ইঞ্চি পাইপ, ৮০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ এবং দুটি রেগুলেটর অপসারণ করা হয়। এ ঘটনায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোনো মামলা হয়নি।

দ্বিতীয় স্পট ছিল মদনপুরে আকিব সিএনজির পাশে। সেখানে ৩টি বাণিজ্যিক বার্নার ও আনুমানিক ১০০টি আবাসিক ডাবল বার্নারের অবৈধ সংযোগ পাওয়া যায়। এর মধ্যে বাণিজ্যিক গ্যাসের লোড ছিল প্রায় ১৭৫ ঘনফুট/ঘণ্টা এবং আবাসিক লোড ২১০০ ঘনফুট/ঘণ্টা। অভিযানে দুটি ৭৫ সিএফটি এবং একটি ২৫ সিএফটি স্টার বার্নার অপসারণ করা হয়। এ ঘটনায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এখানেও কোনো মামলা হয়নি।

অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রথম ও দ্বিতীয় স্পটের অবৈধ বিতরণ লাইনের সংযোগের উৎস একই স্থানে ছিল। অভিযানকালে ওই সংযোগের উৎস বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক দুই কিলোমিটার এলাকার প্রায় ২০০টি আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

 

অন্যদিকে, তৃতীয় স্পটে কুড়িপাড়া এলাকায় আবাসিক অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সেখানে আনুমানিক ৫০টি আবাসিক ডাবল বার্নারের সংযোগ এবং প্রায় ১০৫০ ঘনফুট/ঘণ্টা গ্যাসের অবৈধ লোড শনাক্ত করা হয়।তিনটি স্পটে পরিচালিত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও সংশ্লিষ্ট পাইপলাইন-যন্ত্রাংশ অপসারণের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট