1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
সোনারগাঁয়ে ২ হাজার ৫০টি অবৈধ গ্যাসের চুলা বিচ্ছিন্ন, সাশ্রয় ৪৩ হাজার ঘনফুট গ্যাস - নারায়ণগঞ্জ নিউজ টুডে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন সোনারগাঁয়ে তিতাসের অভিযানে প্রায় ২ হাজার ৫৫০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ধামগড়ের মহজুমপুরে লক্ষ্মীপূজায় প্রধান অতিথি আবু সাঈদ মেম্বার, ফুল দিয়ে সংবর্ধনা সাংবাদিক-পুলিশ ভাই ভাই, মাদক ও অপরাধমুক্ত বন্দর গড়ার প্রত্যয় বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদ ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান অব্যাহত বন্দরের মাটিতে অপরাধ করে কোনো অপরাধী ছাড় পাবে না- ওসি জামালউদ্দিন আবুল কাউসার আশার নেতৃত্বে মুছাপুরে মাদকবিরোধী অভিযান, ৬ নম্বর ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযান দাবি সোনারগাঁয়ে ২ হাজার ৫০টি অবৈধ গ্যাসের চুলা বিচ্ছিন্ন, সাশ্রয় ৪৩ হাজার ঘনফুট গ্যাস

সোনারগাঁয়ে ২ হাজার ৫০টি অবৈধ গ্যাসের চুলা বিচ্ছিন্ন, সাশ্রয় ৪৩ হাজার ঘনফুট গ্যাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের অভিযানে প্রায় ২ হাজার ৫০টি অবৈধ আবাসিক গ্যাসের চুলা বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ গ্যাস সংযোগের কয়েকটি উৎসস্থল কিলিং/ক্যাপিং করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সোনারগাঁয়ের কাঠালিয়াপাড়া, সাদীপুর ও নয়াপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, আঞ্চলিক বিক্রয় বিভাগ-সোনারগাঁওয়ের আওতাধীন জোনাল বিক্রয় অফিস-সোনারগাঁওয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

অভিযানে মোট পাঁচটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাদীপুরের রিয়ামহল সিনেমা হলের বিপরীত পাশ থেকে উৎসারিত ১ দশমিক ৫ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনে সংযুক্ত প্রায় ৩০০টি আবাসিক চুলা বন্ধ করা হয়। একই সঙ্গে ওই লাইনের উৎস পয়েন্ট কিলিং করা হয়।

নয়াপুর বাজার এলাকা থেকে উৎসারিত ২ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনে সংযুক্ত নানাখি ও আশপাশের এলাকার প্রায় ১ হাজারটি অবৈধ আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়। এছাড়া নয়াপুর বাজারের সম্মেলন মাঠ সংলগ্ন এলাকায় ১ দশমিক ৫ ইঞ্চি লাইনে সংযুক্ত প্রায় ২৫০টি এবং নিউ মার্কেট সংলগ্ন এলাকায় ১ ইঞ্চি লাইনে সংযুক্ত প্রায় ১০০টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে, নয়াপুর বাজার সংলগ্ন বিতরণ লাইন থেকে কাঠালিয়াপাড়া এলাকায় নেওয়া ২ ইঞ্চি অবৈধ লাইনে সংযুক্ত প্রায় ৪০০টি আবাসিক চুলাও বন্ধ করা হয়।

অভিযানকালে প্রায় ১০ ফুট ১ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ, ৫০ ফুট ১ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ এবং ৪৫ ফুট ২ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ অপসারণ ও জব্দ করা হয়। এছাড়া প্রায় ৩৫০ ফুট প্লাস্টিক পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ২ হাজার ৫০টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ঘণ্টায় প্রায় ৪৩ হাজার ৫০ ঘনফুট গ্যাসের ব্যবহার বন্ধ হয়েছে। এর ফলে দৈনিক প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে কোনো জরিমানা করা হয়নি এবং কোনো মামলা বা এফআইআর করা হয়নি। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ সংযোগের উৎস পয়েন্টগুলোতে কিলিং/ক্যাপিং করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট