1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী ইউসুফ আলীর শোডাউন - নারায়ণগঞ্জ নিউজ টুডে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ৫০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা অবৈধ গ্যাসের বিরুদ্ধে তিতাসের অভিযান, আড়াইহাজারে ১৫৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলামের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছেন শ্রমিকদল নেতা ইলিয়াস শাহ

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী ইউসুফ আলীর শোডাউন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি: আকাশ মিয়া

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে শোডাউন বের করেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইঁয়া। শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে উৎসব মুখর পরিবেশে শত শত মোটরসাইকেল ও অটো রিক্সা দিয়ে হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন বের করেন আড়াইহাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী ইউসুফ আলী ভুইঁয়া।

উপজেলার কামরাঙ্গিচর বাজার থেকে পায়রা চত্বর ও আড়াইহাজার বাজার হয়ে পৌরসভা বিভিন্ন ওয়ার্ড ঘুরে কামরাঙ্গিচর বাজারে গিয়ে শোডাউনটি শেষ হয়। আড়াইহাজার পৌরসভার বিএনপির অঙ্গ সংগঠনের হাজার নেতাকর্মীরা গাড়ী বহর নিয়ে শোডাউনে অংশগ্রহণ করেন। মেয়র পদপ্রার্থী ইউসুফ আলী ভুইঁয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপি রাজনীতি করে আসছি। নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ভাইয়ের হাত ধরে আড়াইহাজার পৌরসভাবাসীর দোয়া ও সমথর্ন নিয়ে আমি পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলব ।

এদিকে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন মুলক কাজগুলো করে যাব। এলাকার যেকােনা উন্নয়নে নিজেকে বিলিয়ে দিব। সকলের দোয়া ও সমথর্নে মেয়র পদপ্রার্থী হয়েছি আল্লাহতালা যদি আমাকে কবুল করেন তাহলে নিজের সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে থাকব। আমি নির্বাচিত হলে পৌরসভায়া কোনো মাদক চাঁদাবাজ থাকবে না আমি আশাবাদী পৌরবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ করে দিবে। আমি আগেও পৌরবাসীর পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতে ও থাকব। আড়াইহাজার পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ্।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট