1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  - নারায়ণগঞ্জ নিউজ টুডে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন সোনারগাঁয়ে তিতাসের অভিযানে প্রায় ২ হাজার ৫৫০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ধামগড়ের মহজুমপুরে লক্ষ্মীপূজায় প্রধান অতিথি আবু সাঈদ মেম্বার, ফুল দিয়ে সংবর্ধনা সাংবাদিক-পুলিশ ভাই ভাই, মাদক ও অপরাধমুক্ত বন্দর গড়ার প্রত্যয় বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদ ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান অব্যাহত বন্দরের মাটিতে অপরাধ করে কোনো অপরাধী ছাড় পাবে না- ওসি জামালউদ্দিন আবুল কাউসার আশার নেতৃত্বে মুছাপুরে মাদকবিরোধী অভিযান, ৬ নম্বর ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযান দাবি সোনারগাঁয়ে ২ হাজার ৫০টি অবৈধ গ্যাসের চুলা বিচ্ছিন্ন, সাশ্রয় ৪৩ হাজার ঘনফুট গ্যাস

সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত 

আকাশ মিয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

সোনারগাঁ প্রতিনিধিঃ আকাশ মিয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সোনারগাঁ শাখার উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত ও মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রেও স্কুল পর্যায়ের এসব প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে দেশব্যাপী ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট