1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
সোনারগাঁওয়ে মোবাইল কোর্টের অভিযানে ৩টি অবৈধ গ্যাসচালিত চুন ভাট্টি বিচ্ছিন্ন - নারায়ণগঞ্জ নিউজ টুডে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ৫০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা অবৈধ গ্যাসের বিরুদ্ধে তিতাসের অভিযান, আড়াইহাজারে ১৫৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলামের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছেন শ্রমিকদল নেতা ইলিয়াস শাহ

সোনারগাঁওয়ে মোবাইল কোর্টের অভিযানে ৩টি অবৈধ গ্যাসচালিত চুন ভাট্টি বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও প্রতিনিধিঃ

সোনারগাঁওয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাটের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সোনারগাঁওয়ের ইছাপাড়া, প্রতাপেরচর, পিরোজপুর ও গোলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট পাঁচটি স্পট পরিদর্শন করা হয়।

অভিযানকালে প্রতাপেরচর এলাকায় একটি অবৈধ চুন কারখানার দুটি ভাট্টি এবং গোলাবাড়ী এলাকায় আরেকটি চুন কারখানার একটি ভাট্টি বিচ্ছিন্ন করা হয়। পিরোজপুরের আমবাগান এলাকায় গ্যাস সংযোগবিহীন নির্মাণাধীন একটি চুন কারখানার ভাট্টি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।
ইছাপাড়ায় একটি চুন কারখানা পরিদর্শন করে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া না গেলেও একটি অবৈধ আবাসিক রাইজার কিল করা হয়। এছাড়া পিরোজপুর এলাকায় পূর্বে বিচ্ছিন্ন করা একটি ঢালাই কারখানা পরিদর্শন করে সেটি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
অভিযানে চারটি এয়ার মিক্স বার্নার জব্দ করা হয়। এছাড়া আনুমানিক ৩৫০ ফুট হোজ পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে বাণিজ্যিক শ্রেণির দুটি চুন কারখানার মোট তিনটি ভাট্টির ৬ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাসের লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন আনুমানিক ১ লাখ ২৪ হাজার ৩৬০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে কোনো জরিমানা বা মামলা করা হয়নি। কারখানাগুলোর মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট জমির মালিক ও কারখানা পরিচালকদের বিরুদ্ধে এর আগে সোনারগাঁও থানায় এক বা একাধিক মামলা/এফআইআর করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযানে কারখানাগুলোর অবৈধ স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে ভেঙে ফেলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট