1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
কাঁচপুরে বাসের বক্সে মিলল ৯ কেজি গাঁজা, আটক ২ - নারায়ণগঞ্জ নিউজ টুডে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ৫০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা অবৈধ গ্যাসের বিরুদ্ধে তিতাসের অভিযান, আড়াইহাজারে ১৫৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলামের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছেন শ্রমিকদল নেতা ইলিয়াস শাহ

কাঁচপুরে বাসের বক্সে মিলল ৯ কেজি গাঁজা, আটক ২

শামীম হোসাইন হৃদয়
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নোয়াখালী থেকে বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে আনা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে তামিম নার্সারির সামনে চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি লাল-সবুজ এসি বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাসের চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিন (২২) তাদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তাদের দেখানো মতে বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্সে রাখা একটি নীল রঙের কাপড়ের ব্যাগ থেকে মোট ছয়টি পোটলা উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি পোটলায় এক কেজি করে এবং তিনটি পোটলায় দুই কেজি করে মোট ৯ কেজি গাঁজা ছিল বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
আটক ফুয়াদ উদ্দিন নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে এবং সালাউদ্দিন একই থানার মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

কাচপুর হাইওয়ে থানা জানিয়েছেন, উদ্ধার করা গাঁজা জব্দ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট