সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
আকাশ মিয়া
-
প্রকাশিত:
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
-
৫২
বার পড়া হয়েছে

-
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ চুনা কারখানায় ব্যবহৃত গ্যাস পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে । নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, কিছু অর্থলোভী প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা প্রভাব খাটিয়ে গ্যাস চুরি করে অবৈধ চুনা কারখানা স্থাপন করে ব্যবসা করে আসে তারা বিপুল পরিমাণ গ্যাস অবৈধভাবে ব্যবহার করছে । তিনি আরও বলেন, এই ৩ চুনা ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট অবৈধ গ্যাস ব্যবহার করা হতো। সরকার পচুর পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রবিবার এই ৩ চুনা কারখানায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা হয়। ৩ করখানা থেকে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয় ও চুনা কারখানার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত আছে । যে কোনো প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে তিতাসের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন