1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
নারায়ণগঞ্জে আড়াইহাজারে তিতাসের মোবাইল কোর্টে ১৮০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - নারায়ণগঞ্জ নিউজ টুডে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন সোনারগাঁয়ে তিতাসের অভিযানে প্রায় ২ হাজার ৫৫০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ধামগড়ের মহজুমপুরে লক্ষ্মীপূজায় প্রধান অতিথি আবু সাঈদ মেম্বার, ফুল দিয়ে সংবর্ধনা সাংবাদিক-পুলিশ ভাই ভাই, মাদক ও অপরাধমুক্ত বন্দর গড়ার প্রত্যয় বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদ ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান অব্যাহত বন্দরের মাটিতে অপরাধ করে কোনো অপরাধী ছাড় পাবে না- ওসি জামালউদ্দিন আবুল কাউসার আশার নেতৃত্বে মুছাপুরে মাদকবিরোধী অভিযান, ৬ নম্বর ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযান দাবি সোনারগাঁয়ে ২ হাজার ৫০টি অবৈধ গ্যাসের চুলা বিচ্ছিন্ন, সাশ্রয় ৪৩ হাজার ঘনফুট গ্যাস

নারায়ণগঞ্জে আড়াইহাজারে তিতাসের মোবাইল কোর্টে ১৮০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জে আড়াইহাজারে তিতাসের মোবাইল কোর্টে ১৮০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফকিরবাড়ি বিনাইরচর, ফকিরবাড়ি মসজিদ সংলগ্ন, নোয়াপাড়া,ছোট বিনাইরচর জামান স্পিনিং সংলগ্ন, মাদরাসা ও নার্সারি সংলগ্ন এলাকায় ১শ’ বাড়ির থেকে ১৮০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানে নেতৃত্বর এবং আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবিরের পরিচলনায় এ অভিযান চালানো হয়। প্রতিটি অবৈধ লাইন সম্পুর্ন উচ্ছেদ অপসারণকরত বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য : এমএস পাইপ ১.৫” ইঞ্চি ডায়া বিশিষ্ট ২০০ ফুট, ১” জিআই পাইপ ৬০ ফুট এবং ৩/৪” জিআই পাইপ ৫০ ফুট প্রায়। কোনো অর্থ দণ্ড করা হয়নি এবং এফআইআর বা কোনো মামলা দায়ের করা হয়নি। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত আছে । যে কোনো প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে তিতাসের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট