
সোনারগাঁও প্রতিনিধিঃ মোঃ আকাশ মিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস শাহ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোঃ ইলিয়াস শাহ বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, এটি গণতন্ত্রকামী মানুষের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন। দেশের মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মোঃ ইলিয়াস শাহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।