
নিউজ ডেস্কঃ শামীম হোসাইন হৃদয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
শুভেচ্ছা বার্তায় মো. আরিফুল ইসলাম বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের জন্য নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান।