1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - নারায়ণগঞ্জ নিউজ টুডে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ৫০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা অবৈধ গ্যাসের বিরুদ্ধে তিতাসের অভিযান, আড়াইহাজারে ১৫৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলামের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছেন শ্রমিকদল নেতা ইলিয়াস শাহ

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও প্রতিনিধিঃ মোঃ আকাশ মিয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী আলোচনা সভা, র‌্যালি ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার এলাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বিএনপির প্রতিষ্ঠা, দলের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

জনসভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি নেতা মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু, গোলজার হোসেন, যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, নুর- এ ইয়াসিন নোবেল, আল আমিন, করিম রহমান, রাকিব হাসান, ছাত্রদল নেতা জাকারিয়া ভূইয়া, জহিরুল ইসলাম রনি প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট