1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা - নারায়ণগঞ্জ নিউজ টুডে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ৫০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা অবৈধ গ্যাসের বিরুদ্ধে তিতাসের অভিযান, আড়াইহাজারে ১৫৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলামের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছেন শ্রমিকদল নেতা ইলিয়াস শাহ

সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা

আকাশ মিয়া
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি: মোঃ আকাশ মিয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁও। অভিযানে একটি কয়েল কারখানা, একটি বেকারি এবং প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁও উপজেলার বরাব চেঙ্গাইন ও চেঙ্গাইন এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।
তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী, অভিযানে মোট তিনটি স্পটে কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রথম স্পটে বরাব চেঙ্গাইন এলাকায় ২ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে পরিচালিত ‘নবাব কয়েল কারখানা’ নামে একটি কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। পরে অবৈধ লাইনটি কিল করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয় এবং বিভিন্ন আকারের এমএস পাইপ উচ্ছেদ করা হয়। এ ঘটনায় কারখানাটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযানকালে একটি ব্লোয়ার ও একটি বুস্টার জব্দ করা হয়।
দ্বিতীয় স্পটে চেঙ্গাইন ডাইয়ারপাড় এলাকায় ২ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত প্রায় ৫০০টি আবাসিক ডাবল বার্নার চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ১০০ ফুট ২ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ উচ্ছেদ করে লাইনটি কিল করা হয়।
তৃতীয় স্পটে চেঙ্গাইন কবরস্থান রোড এলাকায় ‘হেনা ফুড’ নামে একটি বেকারিতে অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। পরে সংযোগটি বিচ্ছিন্ন করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয় এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের প্রায় ৫০ ফুট ও ১ ইঞ্চি ব্যাসের প্রায় ২০ ফুট এমএস পাইপ উচ্ছেদ করা হয়। এ ঘটনায় বেকারিটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
তিতাস গ্যাসের হিসাব অনুযায়ী, অভিযানে একটি বাণিজ্যিক হিটিং চেম্বার, দুটি স্টার বার্নার, ৫০০টি আবাসিক ডাবল বার্নার চুলা, দুটি রোটারি ওভেন এবং একটি তিন তাকবিশিষ্ট ওভেনের অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সর্বমোট ১৩ হাজার ৮৫০ ঘনফুট/ঘণ্টা গ্যাসের লোড বিচ্ছিন্ন করা হয়।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার ফলে প্রতিদিন প্রায় ৫৬ হাজার ৯০০ টাকার গ্যাস সাশ্রয় হবে।
অভিযানে মোট প্রায় ৬০ ফুট ৩/৪ ইঞ্চি, ৩০ ফুট ১ ইঞ্চি এবং ১১০ ফুট ২ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ উচ্ছেদ করা হয়। এছাড়া একটি ব্লোয়ার ও একটি বুস্টার জব্দ করা হয়েছে।
অভিযান শেষে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হলেও এ ঘটনায় কোনো মামলা বা এফআইআর করা হয়নি বলে তিতাস গ্যাসের অভিযানের তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট