1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন - নারায়ণগঞ্জ নিউজ টুডে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ৫০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা অবৈধ গ্যাসের বিরুদ্ধে তিতাসের অভিযান, আড়াইহাজারে ১৫৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলামের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছেন শ্রমিকদল নেতা ইলিয়াস শাহ

মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন

শামীম হোসাইন হৃদয়
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

ডেস্ক নিউজঃ
‘মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বন্দর উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক বিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুক্তা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আল মাহমুদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিক আবেদিন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শামীমা হক মৌসুমী, প্রধান শিক্ষক আব্দুল হালিম সরকার, মিরকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম মোল্লা, বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব লাবুসহ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ এবং একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট