1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা - নারায়ণগঞ্জ নিউজ টুডে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ৫০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা অবৈধ গ্যাসের বিরুদ্ধে তিতাসের অভিযান, আড়াইহাজারে ১৫৫ চুলার সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা মানুষ, পৃথিবী, ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান: ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ৬০ হাজার টাকা সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলামের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছেন শ্রমিকদল নেতা ইলিয়াস শাহ

সোনারগাঁয়ে ৫৯০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক সাশ্রয় ৮৯ হাজার টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধভাবে স্থাপন করা গ্যাসের পাইপলাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে প্রায় ৫৯০টি আবাসিক ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে দৈনিক প্রায় ৮৯ হাজার ৮১৬ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের সোনাপুর ও কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে এবং তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁয়ের আওতাধীন জোনাল বিক্রয় অফিস-সোনারগাঁয়ের কর্মকর্তাদের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে দুটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের প্রথম স্পটে কলাবাগান রোড, সোনাপুর, কাঁচপুর এলাকায় ২ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে প্রায় দুই কিলোমিটার এলাকায় ৫০০টি আবাসিক দ্বিমুখী চুলায় গ্যাস ব্যবহার করতে দেখা যায়। পরে ওই অবৈধ লাইন কিল করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। একই সঙ্গে প্রায় ৩০০ ফুট ২ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ উচ্ছেদ করা হয়।

দ্বিতীয় স্পটে সোনাপুরের দশতলা বিল্ডিং সংলগ্ন এলাকায় ১ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত প্রায় ছয়টি বাড়ির আনুমানিক ৯০টি আবাসিক দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১ ইঞ্চি ব্যাসের প্রায় ৩০ ফুট এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের প্রায় ৪০ ফুট এমএস পাইপ উচ্ছেদসহ লাইন কিল করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একই গ্রাহকের তিনটি বৈধ গ্যাস সংযোগের বিপরীতে অনুমোদনের অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ওই সংযোগগুলোও বিচ্ছিন্ন ও কিল করা হয়েছে।

অভিযানে মোট ৫৯০টি আবাসিক ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাসের হিসাব অনুযায়ী, এতে ঘণ্টায় ১২ হাজার ৩৯০ ঘনফুট গ্যাসের লোড বিচ্ছিন্ন হয়েছে এবং দৈনিক প্রায় ৮৯ হাজার ৮১৬ টাকার গ্যাস সাশ্রয় হবে।

অভিযানে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি এবং কোনো মামলা বা এফআইআর করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট