1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
ধামগড়ের মহজুমপুরে লক্ষ্মীপূজায় প্রধান অতিথি আবু সাঈদ মেম্বার, ফুল দিয়ে সংবর্ধনা - নারায়ণগঞ্জ নিউজ টুডে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন সোনারগাঁয়ে তিতাসের অভিযানে প্রায় ২ হাজার ৫৫০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ধামগড়ের মহজুমপুরে লক্ষ্মীপূজায় প্রধান অতিথি আবু সাঈদ মেম্বার, ফুল দিয়ে সংবর্ধনা সাংবাদিক-পুলিশ ভাই ভাই, মাদক ও অপরাধমুক্ত বন্দর গড়ার প্রত্যয় বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদ ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান অব্যাহত বন্দরের মাটিতে অপরাধ করে কোনো অপরাধী ছাড় পাবে না- ওসি জামালউদ্দিন আবুল কাউসার আশার নেতৃত্বে মুছাপুরে মাদকবিরোধী অভিযান, ৬ নম্বর ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযান দাবি সোনারগাঁয়ে ২ হাজার ৫০টি অবৈধ গ্যাসের চুলা বিচ্ছিন্ন, সাশ্রয় ৪৩ হাজার ঘনফুট গ্যাস

ধামগড়ের মহজুমপুরে লক্ষ্মীপূজায় প্রধান অতিথি আবু সাঈদ মেম্বার, ফুল দিয়ে সংবর্ধনা

শামীম হোসাইন হৃদয়
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি ঃ শামীম হোসাইন হৃদয়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মহজুমপুরে শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মো. আবু সাঈদ মেম্বার। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তারুণ্যের আইডল জাকির হোসেন, বন্দর থানা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শামীম হোসাইন হৃদয়, সাহিদা মেম্বার ও মিলন।

অনুষ্ঠানের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ললিত সাধু আশ্রম কমিটির সভাপতি বাদল দাস ও সাধারণ সম্পাদক হারাধন সরকার।

পূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলা ও আনন্দঘন আয়োজন অনুষ্ঠানে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে বিজয়ীসহ উপস্থিত সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন,রতন সরকার, রিপন সরকার, শুভ সরকার, সাগর দাস, অরনিল বাধন, লোকনাথ সরকার, আরিয়ান শান্ত ও তপু।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীশ্রী রাইচরণ রাজবংশী।

সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি, সহযোগিতা ও আয়োজকদের নিরলস পরিশ্রমে অনুষ্ঠানটি আনন্দমুখর ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট