1. live@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে : নারায়ণগঞ্জ নিউজ টুডে
  2. info@www.narayanganjnewstoday.com : নারায়ণগঞ্জ নিউজ টুডে :
আড়াইহাজারে তিতাসের অভিযান, ১,৯৯৫ ঘনফুট লোডের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ - নারায়ণগঞ্জ নিউজ টুডে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন সোনারগাঁয়ে তিতাসের অভিযানে প্রায় ২ হাজার ৫৫০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ধামগড়ের মহজুমপুরে লক্ষ্মীপূজায় প্রধান অতিথি আবু সাঈদ মেম্বার, ফুল দিয়ে সংবর্ধনা সাংবাদিক-পুলিশ ভাই ভাই, মাদক ও অপরাধমুক্ত বন্দর গড়ার প্রত্যয় বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদ ঘোষণা সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান অব্যাহত বন্দরের মাটিতে অপরাধ করে কোনো অপরাধী ছাড় পাবে না- ওসি জামালউদ্দিন আবুল কাউসার আশার নেতৃত্বে মুছাপুরে মাদকবিরোধী অভিযান, ৬ নম্বর ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযান দাবি সোনারগাঁয়ে ২ হাজার ৫০টি অবৈধ গ্যাসের চুলা বিচ্ছিন্ন, সাশ্রয় ৪৩ হাজার ঘনফুট গ্যাস

আড়াইহাজারে তিতাসের অভিযান, ১,৯৯৫ ঘনফুট লোডের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ

আকাশ মিয়া
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মো: আকাশ মিয়া

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় পাঁচটি স্পটে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস বিতরণ লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর, বাজবি ও কালিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
অভিযান সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ছোট বিনাইরচরের জামান স্পিনিং সংলগ্ন এলাকায় একটি ১ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইন থেকে প্রায় ৫০টি বাড়ির ৬০টি চুলায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এতে আনুমানিক ১ হাজার ২৬০ ঘনফুট গ্যাসের লোড ছিল।
অন্যদিকে ছোট বিনাইরচরের কালভার্ট সংলগ্ন এলাকায় আরও একটি ১ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইন পাওয়া যায়। ওই লাইন থেকে প্রায় ৩০টি বাড়ির ৩৫টি চুলায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এতে আনুমানিক ৭৩৫ ঘনফুট গ্যাসের লোড ছিল।
এছাড়া বাজবি এলাকায় পূর্বে বিচ্ছিন্ন করা ১ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের একটি অবৈধ বিতরণ লাইন পাঁচ ফুট গভীরে মাটি কেটে পরীক্ষা করা হয়। সেখানে সংযোগটি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
অভিযানকালে কালিবাড়ির ঐশি ডাইং (সবুর ভুইয়া টেক্সটাইল) পরিদর্শন করে পূর্বে একাধিকবার বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানটিকে বিকল্প জ্বালানি ব্যবহার করতে দেখা যায়। একইভাবে ছোট বিনাইরচরের মেসার্স সুরমা টেক্সটাইল ও একটি নামবিহীন স্পিনিং কারখানায় কাঠ ও খড়কুটার মতো বিকল্প জ্বালানি ব্যবহারের বিষয়টি পাওয়া যায়।
অভিযানে প্রায় ৫০ ফুট ১ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ, ৫০ ফুট ৩/৪ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ এবং প্রায় ১৫০ ফুট হোস পাইপ অপসারণ করা হয়। অভিযানে মোট আনুমানিক ১ হাজার ৯৯৫ ঘনফুট গ্যাসের লোডের অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে কোনো অর্থদণ্ড বা মামলা করা হয়নি। মোবাইল কোর্ট পরিচালনার সময় বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। অভিযান শেষে অবৈধ লাইনগুলো সম্পূর্ণ উচ্ছেদ ও অপসারণ করে বিতরণ লাইনের উৎস পয়েন্ট থেকে কিল (স্থায়ীভাবে বন্ধ) করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট